সুজানগরে মাদক, জঙ্গিবাদ এবং নারী নির্যাতন প্রতিরোধে ক্যাম্পেইন
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলায় মাদক, জঙ্গিবাদ, যৌতুক, বাল্য-বিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধে ইমাম, কাজী, ছাত্র-ছাত্রী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে শনিবার উপজেলার সাতবাড়ীয়া বিদ্যালয়ে এ ক্যম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় শনিবার অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম সামছুল আলম, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, সমাজ সেবক আহম্মেদ ফররুখ কবির বাবু, আইনুল হক ও সুজানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী ।




No comments