সুজানগরে বিষমুক্ত ও নিরাপদ ফল উৎপাদন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিষমুক্ত ও নিরাপদ ফল উৎপাদন বিষয়ে কৃষকদের অংশগ্রহনে রবিবার থেকে দুইদিন ব্যাপি এক প্রশিক্ষণ শুরু হয়েছে । উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় শুরু হওয়া দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে এবং উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস প্রমুখ। এ প্রশিক্ষণে সর্বমোট ৪০ জন কৃষক অংশ নেন বলে জানান উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী ।




No comments