সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, চিনাখড়া উচ্চ বিদ্যালয় এবং দুলাই উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী রচনা,বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতা সমূহের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পরে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মাঝে চিনাখড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, দুলাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম শামছুল আলম, সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, দুলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আহম্মেদ ফররুখ কবির বাবু, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, আইন বিষয়ক সম্পাদক রায়হান আলী সুজানগর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম (রেজা মন্ডল), সুজানগর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, দুলাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদ, আব্দুল মালেক, চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক আব্দুল মালেক ও শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা এবং চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার রাইসা প্রমুখ বক্তব্য রাখেন।





No comments