ছেলে ধরা গুজব নিয়ে বিভ্রান্ত হবেন না এবং অপরকেও বিভ্রান্ত করবেন না এমপি-ফিরোজ কবির
এম এ আলিম রিপনঃ ছেলে ধরা গুজব নিয়ে বিভ্রান্ত হবেন না এবং অপরকেও বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন সকল মানুষদের প্রতি পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। শুক্রবার সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মসজিদে জুম্মা নামাজ পূর্ববর্তীতে উপস্থিত সকলের উদ্দেশে তিনি বলেন ছেলে ধরা এমন তথ্য সম্পুর্ণ প্রশ্নবিদ্ধ আওয়াজ। কোনরকম বাজে গুজব মন্ত্রে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন একটি অতি উৎসাহী মহল সমাজের নিরাপদ, শান্তিপ্রিয় মানুষদের মাঝে ভীতি ছড়ানোর জন্যে উঠেপড়ে লেগে আছে, ঐ গুজবের কাহিনি ঐ বিশেষ মহলের একটি পায়তারা মাত্র। এধরণের ঘটনা কোথাও ঘটেনি যেসব আওয়াজ হচ্ছে তা মূলত ছেলে ধরা বা গলা কাটার সাথে কোন সম্পর্ক নেই।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন গুজব আতংকের ভিত্তিকে উড়িয়ে দিয়ে উপজেলাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন ছেলে ধরা, গলা কাঁটা এসব গুজব সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট। সকল শ্রেণি পেশার পিতা-মাতা আত্বীয়-স্বজনদের মাঝে এক ধরণের ভয় জড়িয়ে দেবার জন্যে এমন কানাঘুষা খোশগল্প চাউর হচ্ছে যার কোনরকম সত্যতা নেই। এরকম ভিত্তিহীন গল্প, বানোয়াট কাহিনীতে কান না দেবার অনুরোধ জানান তিনি।
সুজানগর থানা ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম জানান আমরা আপনাদের সেবায়, আপনাদের নিরাপত্তায় সদা-সর্বদা সজাগ আছি। গত কয়েকদিনে যেকয়টি ছেলে ধরা সন্দেহে অভিযোগ উঠেছে তার কোনটির বিন্দুমাত্র ভিত্তি নেই। ঘটনা ঘটেছে একরকম আওয়াজ হচ্ছে অন্য রকম। ভিন্ন রকম আওয়াজে আপনারা কেউ কান দিবেন না। এ ব্যাপারে সর্বস্থরের লোকজনকে সতর্ক করবার জন্যে জনসমাগম স্থানে, হাটে-বাজারে, ঘাটে বিশেষভাবে ব্রিফিং করা হচ্ছে। এ গুজবটি একটি ভিত্তিহীন আওয়াজের অংশ মাত্র। কেউ যদি অযথা এরকম অপপ্রচারের সাথে লিপ্ত থাকে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




No comments