সুজানগর পূজা উদযাপন পরিষদের নটো সভাপতি এবং চিত্ত সম্পাদক নির্বাচিত
এম এ আলিম রিপনঃ নির্বাচনে ভোটের মাধ্যমে শ্রী সুশান্ত কুমার কে ৩৮-০ ভোটের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার শ্রী সুবোধ কুমার নটো নতুন সভাপতি এবং গণেষ কুমার সাহা কে ৩৮-০ ভোটের ব্যবধানে হারিয়ে চিত্ত রঞ্জন সাহা নতুন সাধারণ সম্পাদক এবং বিনা প্রতিদ্বন্দীতায় সুজানগর পৌর শাখার জয়ন্ত কুমার কুন্ডু সভাপতি এবং বিদ্যুৎ কুমার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সুজানগর উপজেলা অডিটেরিয়ামে পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্বিতীয় অধিবেশনে এ ভোট অনুষ্ঠিত হয়।
এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ ও সুজানগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাদিউল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার যুগ্ন সম্পাদক সৌমেন সাহা (ভানু)। এদিন সকালে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অজয় কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সহ-সভাপতি স্বপন কুমার বিশ্বাস। এদিকে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।





No comments