পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
এম এ আলিম রিপনঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সুজানগর উপজেলা অডিটেরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ ও সুজানগর থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ হাদিউল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার যুগ্ন সম্পাদক সৌমেন সাহা (ভানু)। এর আগে এদিন সকালে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অজয় কুমার দাস।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এবং সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবোধ কুমার নটো এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুশীল কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক বলরাম দাশ, সদস্য কার্তিক কুমার সাহা, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সহ-সভাপতি রণজিৎ কুমার, পাবনা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমল চন্দ্র, পাবনা পৌর শাখার সাধারণ সম্পাদক দিপঙ্কর সরকার,সুজানগর উপজেলা শাখার প্রচার সম্পাদক সুবাশ কুমার, সুজানগর পৌর শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার কন্ডু ও কোষাধ্যক্ষ বিজন কুমার পাল প্রমুখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার সহ-সভাপতি স্বপন কুমার বিশ্বাস। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বর্তমান সুজানগর উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।পরবর্তীতে সম্মেলনের দ্বিতীয় অধিবেশেনে ভোটের মাধ্যমে শ্রী সুশান্ত কুমার কে ৩৮-০ ভোটে হারিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুজানগর উপজেলা শাখার শ্রী সুবোধ কুমার নটো নতুন সভাপতি এবং গণেষ কুমার সাহা কে ৩৮-০ ভোটের ব্যবধানে হারিয়ে চিত্ত রঞ্জন সাহা নতুন সাধারণ সম্পাদক এবং বিনা প্রতিদ্বন্দীতায় সুজানগর পৌর শাখার জয়ন্ত কুমার কুন্ডু সভাপতি এবং বিদ্যুৎ কুমার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।





No comments