গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহন গুরুত্বপূর্ণ --উপজেলা চেয়ারম্যান শাহীন
এম এ আলিম রিপনঃ গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বৃহস্পতিবার সুজানগর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বে-সরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলার সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্যদের অংশগ্রহনে দিনব্যাপি “গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের গুরুত্ব”শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে নারী ও শিশু বিষয়ক কোন মামলা হলে গ্রাম আদালতের যে বোর্ড গঠন করা হয় সেখানে অবশ্যই ১জন নারী প্রতিনিধি রাখার কথা আইনে বলা হয়েছে। তাই এখন আর কোন জায়গাতেই নারীরা পিছিয়ে নেই।
পুরুষের পাশাপাশি তারাও এগিয়ে যাচ্ছে সমানভাবে। তিনি বলেন সরকারি আইন অনুযায়ী যে সকল বিষয় গ্রাম আদালতের আওতাভুক্ত সেই সকল বিষয়গুলোর অভিযোগ যেন অতি দ্রুত বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকারের দেওয়া সুবিধা ইউনিয়ন পরিষদের এই গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি হয় সে দিকে লক্ষ্য রেখে সকল জনপ্রতিনিধিকে কাজ করতে হবে। এবং সেই সাথে এলাকার সাধারণ মানুষ যেন ছোটখাটো বিষয়ের ঝামেলা নিয়ে কোর্টে গিয়ে আর্থিক দিয়ে ক্ষতিগ্রস্থ না হয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমেই দ্রুত সমস্যাটির সঠিক বিচার পেতে পারেন এ দিকটি খেয়াল রেখে মানুষের সেবায় আন্তরিকভাবে কাজ করে যাবার প্রতিও উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও বে-সরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র সুজানগর উপজেলা সমন্বয়কারী মাসুদ রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ফ্যাসিলিটেটর মনসুর আহমেদ ও ইএসডিও’র জেলা সমন্বয়কারী জুলফিকার ইসলাম। দিন ব্যাপি ওই প্রশিক্ষণে সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নের সর্বমোট ৩০ জন ইউপি সদস্য অংশগ্রহন করেন বলে জানান বে-সরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র সুজানগর উপজেলা সমন্বয়কারী মাসুদ রানা ।




No comments