ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

ঈদ জামাতের জন্য প্রস্তুত সুজানগর কাঁচারীপাড়া মাঠ


ফিরোজ রানাঃ ঈদ জামাতের জন্য প্রস্তত সুজানগর পৌরসভার ৩নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠ। মাঠ পরিচালনা কমিটি ও কাঁচারীপাড়া ক্লাবের পক্ষ থেকে মাঠের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারে এ মাঠে অনুষ্ঠিত ১ম ঈদুল আযহার জামাত। জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায় জামায়াতে ইমামতি করবেন মাওলানা নিজাম উদ্দিন

ইতিমধ্যে মাঠের দাগ কাটা, মেহরাব ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ঈদজামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুস সামাদ মাষ্টার, সাধারণ সম্পাদক আলহাজ আমজাদ হোসেন এবং কাঁচারীপাড়া ক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন । এবং সেই সাথে সকলকে এই মাঠে ঈদের জামায়াতে শরিক হওয়ার জন্য আমন্ত্রন জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে।

কাঁচারীপাড়া ক্লাবের উপদেষ্টা ফারুক-ই-আজম এবং সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কাঁচারীপাড়া ক্লাবের সহ-সভাপতি এম এ আলিম রিপন জানান গত ঈদুল ফিতরের জামায়াতের ন্যায় এবারে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে ঈদুল আযহার জামায়াতেও অসংখ্য মুসুল্লী অংশগ্রহন করবেন বলে আশা প্রকাশ করেন। 

No comments

Powered by Blogger.