ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ঈদের দিনে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৫


এম এ আলিম রিপনঃ পবিত্র ঈদুল আজহা’র দিনে সুজানগর উপজেলার হেমরাজপুর দক্ষিণপাড়া মসজিদের কমিটি গঠন করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইউসুব হোসেন (৩৫) কে রাজশাহী মেডিকেলে এবং  মোনাক্কা হোসেন নামক অপর ব্যক্তিকে সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা উভয়ই হেমরাজপুর দক্ষিণপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। আহত অপর ব্যক্তিদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। 

স্থানীয় এলাকাবাসী জানায় গত প্রায় দুই বছর আগে হেমরাজপুর দক্ষিণপাড়ায় আব্দুল মজিদের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় এ মসজিদটি প্রতিষ্ঠিত হয়। এর পর থেকেই শুরু হয় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল মজিদ ও আব্দুল জব্বার মাস্টার পক্ষের লোকজনের মধ্যে দ্বন্দ। এরই এক পর্যায়ে (১২ আগস্ট) সোমবার পবিত্র ঈদুল আজহা’র জামাত শেষে বাড়ি ফেরার পথে বেলা ১১টার দিকে আব্দুল মজিদ ও আব্দুল জব্বার মাস্টার পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরপরই সুজানগর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে সংঘর্ষের এ ঘটনার পর থেকে উক্ত মসজিদ তালাবদ্ধ থাকায় নামাজ আদায় করা থেকে বঞ্চিত রয়েছে স্থানীয় মুসুল্লীরা বলে জানায় এলাকাবাসী । পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন ও সুজানগর থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম জানান সংঘর্ষের এ ঘটনায় তদন্তের ভিত্তিতে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।  

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান ঘটনাটি খুবই দুঃখজনক। এবং মসজিদ তালাবদ্ধ থাকায় নামাজ আদায় বন্ধ থাকার বিষয়ে উপজেলা চেয়ারম্যান বলেন নামাজ বন্ধ থাকার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নয়। তবে খোঁজ খবর নিয়ে  দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান তিনি।  

No comments

Powered by Blogger.