সুজানগরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত
এম এ আলিম রিপনঃ অভিগম্য আগামীর পথে প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় সুজানগরেও ২৮ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সুজানগর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ডি এফ আইডির আর্থিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়।
কর্মসুচির মধ্যে ছিল র্যালী ও আলোচনা । সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের নেতৃত্বে এদিন সকালে বের হওয়া র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, বীর মুক্তিযোদ্দা আব্দুল হাই, বিভাগীয় প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন, সুজানগর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জানান প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ এবং সামাজিক প্রতিবন্ধীদের সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।




No comments