ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে শেখ ফজলুল হক মণির ৮০তম জন্মদিন পালিত


এম এ আলিম রিপনঃ সুজানগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৮০তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বুধবার (৪ ডিসেম্বর) পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।  

সুজানগর উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে স্থানীয় আওযামীলীগ দলীয় কার্যালয়ে সকাল ১১টায় উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের সঞ্চালনায়  অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর পৌর শাখার সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, যুবলীগ নেতা সাইফুদ্দিন মুক্তি, শাহজাহান আলী,রাজু রায়, তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হারুনর রশিদ বাদশা, আহম্মদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমান, ভাঁয়না ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মানিক,সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বকুল প্রমুখ।

সভায় উপজেলা সহ  বিভিন্ন ইউনিয়ন  আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শেখ পরিবারের নিহত সকল শহীদের আত্মার মাগফিরাতে জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সুজানগর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ সিদ্দিকুর রহমান।  

উল্লেখ্য, ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শেখ ফজলুল হক মণি। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মণিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

No comments

Powered by Blogger.