ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে মোটরযান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সম্পন্ন


এম এ আলিম রিপনঃ পাবনা জেলার উপজেলা পর্যায়ে প্রথমবারের মত সুজানগর উপজেলায় মোটরযান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার (০৪ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলা পরিষদ চত্বরে মোটরযান ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীদের মধ্যে লিখিত, মৌখিক সহ অন্যান্য পরীক্ষা সম্পন্ন করা হয়। 

এ সময় সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন, বি,আর,টি,এ পাবনা সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাঃ আমির হোসেন, বি,আর,টি,এ পাবনা সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাঃ তারিক হাসান, টি,ই প্রশাসন, সদর ট্রাফিক পাবনার আবু হেনা মোস্তফা কামাল, বি,আর,টি,এ পাবনা সার্কেলের অফিস সহকারী রাসেল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়  পাবনা জেলার মধ্যে প্রথমবারের মত সুজানগর উপজেলায় অনুষ্ঠিত এ পরীক্ষায় সর্বমোট ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। 

No comments

Powered by Blogger.