পাবনায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক অবহিতকরণ সভা
এম এ আলিম রিপনঃ পাবনা জেলায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা বুধবার (০৪ ডিসেম্বর ২০১৯) অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লাল।
দাতা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এবং রূপান্তর এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক পাবনা প্রতিদিন এর সম্পাদক মোঃ রবিউল ইসলাম, পাবনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, পাবনা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, শামসুন নাহার রেখা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এর বিভাগীয় সমন্বয়কারী মাসুদ আহমেদ, রুপান্তর, খুলনার সমন্বয়কারী মোঃ আব্দুল হালিম প্রমুখ।
এর আগে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক, মমতা চাকলাদার। সভায় সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সমাজের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
শেষে পাবনা জেলায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে প্রচারাভিযানের লক্ষ্যে জনাব আব্দুল মতীন খানকে আহবায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উল্লেখ্য এ প্রচারাভিযানের অংশ হিসাবে জেলার ৬টি বালিকা বিদ্যালয়ে সচেতনতামূলক সভা আয়োজনের পাশাপাশি সরকারী-বেসরকারী পর্যায়ে বিভিন্ন পেশার মানুষদের অংশগ্রহনে ১০ জানুয়ারী ২০১৯ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।




No comments