ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ইটভাটার লাইসেন্স না থাকায় জরিমানা


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের কামারদুলিয়ার এন এম বি ব্রিক্সের লাইসেন্স সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র  না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১,০০০০০/= (এক লাখ টাকা) জরিমানা আদায় করা হয়েছে। 

বুধবার (০৪ ডিসেম্বর) এন এম বি ব্রিক্সের মালিক নুরুল ইসলাম নুরুর নিকট থেকে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান ইট ভাটার ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের  দপ্তর থেকে  কোন প্রকার লাইসেন্স না নিয়েই ইটভাটা চালিয়ে যাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  ভাটা মালিককে এ জরিমানা করা হয়েছে। এবং উপজেলার অন্যান্য ইটভাটায়ও পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.