মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সভা অনুষ্ঠিত
এম এ আলিম রিপনঃ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) পাবনা জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাকক্ষে পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও পাবনা প্রতিশ্রুতির উপ-সহকারী পরিচালক মুজতাবা আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ্যডভোকেট সুলতানা কামাল।
স্বাগত বক্তব্য রাখেন পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক মমতা চাকলাদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সমন্বয়কারী মোহাম্মদ টিপু সুলতান, কমিটির সদস্য ও পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মো.শহিদুর রহমান, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডাঃ নাঈমা ইসলাম, এ্যাডভোকেট ফিরোজ হোসেন, প্রত্যাশার নির্বাহী পরিচালক মুস্তফা আব্দুল বাতেন রুশদী, সূচনার নির্বাহী পরিচালক পূর্ণিমা ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা মারুফা মঞ্জুরী খান, এমএসপি মোনায়েম আলী খাঁন, এমএসপি খলিলুর রহমান প্রমুখ। এর আগে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ।
পাবনা প্রতিশ্রুতি সম্প্রতি জাতীয় স্বেচ্ছাসেবী এনজিও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহাযোগি সংস্থা হিসাবে চুক্তিবদ্ধ হয়ে পাবনা জেলায় ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক ষ্ট্রেনদেনিং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এ প্রকল্প বাস্তবায়নের মুল উদ্দেশ্য হলো জেলায় সাংবাদিক, আইনজীবী, অবসর প্রাপ্ত চাকুরিজীবী, শিক্ষক, স্থানীয় সরকারের প্রতিনিধি এবং সচেতন মানুষের সমন্বয়ে এমন একটি নেটওয়ার্ক গড়ে তোলা যে নেটওয়ার্কের সদস্যগণ স্বপ্রনোদিত হয়ে জেলায় মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, তথ্যানুসন্ধান করবেন এবং মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রতিবেদন তৈরী ও প্রকাশনা করবেন।
প্রকাশিত প্রতিবেদন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মাঝে বিতরণের মাধ্যমে জেলার অসঙ্গতি/ঘাটতি/অনিয়মসমূহ দূরীকরণে এক হয়ে কাজ করে মানবাাধিকার পরিস্থিতির উন্নয়নে অবদান রাখবেন, মানবাধিকার সংস্কৃতি গড়ে তুলে সমাজকে কলুষমুক্ত করতে দায়িত্ব পালন করবেন। এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পাবনা প্রতিশ্রুতি মূলতঃ নেটওয়ার্ক গঠনে সহায়তা করবে। নেটওয়ার্ক সদস্যদের মাঝে আন্তঃ যোগাযোগে সহায়তা করবে।




No comments