সুজানগরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় জরিমানা
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রেখে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) উপজেলার হাটখালী ইউনিয়নের কামালপুর বাজারে অবস্থিত মেসার্স মা ফার্মেসীর মালিকের নিকট থেকে পাঁচ হাজার টাকা, মেসার্স রোগ নিরাময় ফার্মেসীর মালিকের নিকট থেকে পাঁচ হাজার টাকা এবং মেসার্স রহিত ফার্মেসীর মালিকের নিকট থেকে পাঁচ হাজার টাকা সহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সর্বমোট পনের হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ঔষধ পরে প্রকাশ্যে ধ্বংস করা হয়।




No comments