ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর উপজেলা আ’লীগের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত


এম এ আলিম রিপনঃ বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখার কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্য নির্বাহী কমিটির  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির। 

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সুজানগর আ’লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  সুজানগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান,সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, আব্দুল কাদের রোকন,সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রেজাউল করিম রেজা, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম,হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক ও চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন খোকন, তাঁতীবন্দ ইউনিয়ন আ’লীগের সভাপতি  খন্দকার আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, দুলাই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ।

সভায় সুজানগর উপজেলা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী  যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। 

No comments

Powered by Blogger.