সুজানগরে হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার আহম্মদপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) স্থানীয় শহীদ স্বরণীকা হাই স্কুল মাঠে শুরু হওয়া কামাল চেয়ারম্যান কালার টিভি হা-ডু-ডু এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব।
আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের সদস্য ও আহম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুর রহমান, সান এ্যাপার্টমেন্টের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া ও উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন।




No comments