ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সাদুল্লাপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী


এম এ আলিম রিপনঃ সাদুল্লাপুরে মরহুম দবির উদ্দিন খান ও  আব্দুস সামাদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সুজানগর কাঁচারীপাড়া ক্লাবকে ২-১ গোলে হারিয়ে পাবনা আইলা ফুটবল একাদশ বিজয়ী হবার গৌরব অর্জন করে। 

সোমবার (০২ ডিসেম্বর) বিকালে সাদুল্লাপুর সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে স্থানীয় সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম।


মরহুম দবির উদ্দিন খান ও আব্দুস সামাদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এ আর গ্রুপের জিএম ও সাদুল্লাপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সামছল আলম জিন্নাহ এর সভাপতিত্বে এবং ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও সাদুল্লাপুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এবং সাদুল্লাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলতাফ হোসেনের সঞ্চালনায়  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

অনুষ্ঠানে সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা,সুজানগর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার,সাদুল্লাপুর উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আব্দুস সামাদ খান,পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য সিদ্দিকুর রহমান খান, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, খেলা আয়োজক কমিটির মান্নাত সরর্দার, সোনাই খা, আজিজ শেখ, সাত্তার শেখ, ইসহাক আলী, নজরুল ইসলাম আরজু শেখ, মন্তাজ বিশ্বাস, ইসলাম প্রাং, রবি বিশ্বাস, শহিদুল্লাহ,রাশেদ মন্ডল, নিফাজ প্রাং, কাঁচারীপাড়া ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, ক্লাবের নির্বাহী সদস্য ও ক্রীড়া সংগঠক রাজা হাসান, আব্দুল আলিম যতিন, আইলা ক্লাবের সভাপতি আওয়াল কবির জয়, কাঁচারীপাড়া ক্লাবের সভাপতি সাইদুর রহমান, কাঁচারীপাড়া ক্লাবের সহ-সভাপতি ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পোষ্ট মাষ্টার আফজাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে ফাইনাল খেলাটির উদ্বোধন করেন সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুজ্জামান খান খোকা। ধারা বর্ণনায় ছিলেন সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোতাহার আলী ও মিন্টু।

No comments

Powered by Blogger.