ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

গাজনার বিলের কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন


এম এ আলিম রিপনঃ পাবনা জেলার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) উপজেলার দুলাই ইউনিয়নের গাজনার বিলের বগাজানিতে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। 

এ সময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, বিআরডিবির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.