ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ডেঙ্গু জ্বরে মারা যাওয়া শিশু তালহা’র দাফন সম্পন্ন


এম এ আলিম রিপনঃ সুজানগরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তালহা নামে এক ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর গ্রামের মোঃ তাসেম শেখ এর সন্তান। 

মারা যাওয়া শিশুটির পিতা কান্নাজড়িত কন্ঠে জানান ঢাকায় অবস্থানকালে গত ৭ আগস্ট তালহা’র শরীরে জ্বর দেখা দিলে ঢাকা শিশু হাসপাতালে পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়ে।

পরবর্তীতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার  পবিত্র ঈদুল আজহার দিন বিকাল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। 

পরে মঙ্গলবার সকাল ৯টায় সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর বিলমাদিয়া ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে শিশু তালহাকে সমাহিত করা হয়। 

এদিকে গতকাল শিশু তালহা’র বাড়িতে গিয়ে দেখাযায় তার পিতা স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তা ও মা ঢাকা হাউজ বিল্ডিং করপোরেশনের কর্মকর্তা একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে বার বার জ্ঞান হারাচ্ছেন। আর বুকের ধন তালহকে ফিরে পাবার জন্য আকুতি জানাচ্ছেন মহান আল্লাহ কাছে। 

এ সময় স্থানীয় এলাকার মানুষেরাও যেন তালহার বাবা-মা কে সান্তনা দেবার ভাষাটাও হারিয়ে ফেলেছেন। এদিকে  ৩ বছরের শিশু তালহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments

Powered by Blogger.