সুজানগরের দূর্গাপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক রোস্তম আলী মন্ডলের দাফন সম্পন্ন
এম এ আলিম রিপনঃ শত শত মানুষের ঢলে পাবনার সুজানগর উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর
সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল ও সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
আমিরুল ইসলামের পিতা ভায়না ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ রোস্তম
আলী মন্ডলের (৯৫) নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার বেলা ১১:৪৫
মিনিটের দিকে বার্ধক্যজনিত কারনে তিনি পরিবারপরিজন, আত্মীয়স্বজনসহ সর্বপরি সকলকে কাঁদিয়ে
নাফেরার দেশে চলে যান । মৃত্যুকালে তিনি নয় ছেলে ও সাত মেয়ে
সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এ দিনই স্থানীয় দূর্গাপুর নিজ গ্রামের স্কুল মাঠে বাদ আছর তার জানাজা
নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের
সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির, বাংলাদেশ আওয়ামীলীগ উপকমিটির সাবেক
যুগ্ন-সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র
আলহাজ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের
চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল
হাসান শাহীন, ভায়না ইউপি চেয়ারম্যান আমিনউদ্দিন, সুজানগর উপজেলা আওয়ামীলীগের কৃষি
বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক
তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, বর্তমান
উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ
অংশগ্রহন করেন। পরে স্থানীয় গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
এদিকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের
প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ
কবির, বাংলাদেশ আওয়ামীলীগ উপকমিটির সাবেক যুগ্ন-সম্পাদক কামরুজ্জামান উজ্জল,
উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল
ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।




No comments