ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত


এম এ আলিম রিপনঃ  যথাযোগ্য মর্যাদায় সুজানগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে  ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পরে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল )ফরহাদ হোসেন, ওসি (তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ।

এর আগে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক বিশাল শোক র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।শোক র‌্যালিতে পাবনা-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, ওসি (তদন্ত) হাদিউল ইসলাম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সরকারি-বেসরকারি কমকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

এছাড়া এদিন উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে যুবক ও যুবতীদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ দেশ এবং জাতির উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াটি পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম আব্দুল মতিন।

No comments

Powered by Blogger.