শোককে শক্তিতে রুপান্তরের প্রত্যয় নিয়ে সুজানগর আ’লীগের জাতীয় শোক দিবস পালিত
এম এ আলিম রিপনঃ শোককে শক্তিতে রুপান্তরের প্রত্যয় নিয়ে সুজানগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সুজানগর উপজেলা আওয়ামীলীগ দিনব্যাপি বিভিন্ন পালন করে । কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালোব্যাজ ধারন, শোক র্যালী, মিলাদ মহফিল এবং আলোচনা সভা।
এদিন ভোরে মুক্তিযোদ্ধা ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলটির নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে পাবনা-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন এর নেতৃত্বে এক বিশাল শোক র্যালি বের হয়।
র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুজানগর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য শাহজাহান আলী মন্ডল, পাবনা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, বর্তমানে সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা ফজলুল হক চাঁদু, রাজু আহমেদ, রুহুল সদ্দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাদারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের অন্যান্য দলীয় নেতাকর্মীরা অংশগ্রহন করেন। র্যালি শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা সহ দেশ এবং জাতির উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াটি পরিচালনা করেন হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ মোঃ সিদ্দিকুর রহমান। শেষে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়।







No comments