সুজানগর পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সুজানগর পৌরসভার উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন পালন করে । কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালোব্যাজ ধারন, শোক র্যালী, মিলাদ মহফিল এবং আলোচনা সভা।
এদিন ভোরে মুক্তিযোদ্ধা ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ । পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব এর নেতৃত্বে এক শোক র্যালি বের হয়।

র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহন করেন। র্যালি শেষে পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, পৌর কর্মকর্তা সুব্রত কুমার কুন্ডু, মাসুদ রানা, হাসান উদ্দিন ও মামুন প্রমুখ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা সহ দেশ এবং জাতির উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াটি পরিচালনা করেন সুজানগর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো.সিদ্দিকুর রহমান।




No comments