ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে মাসিক ও আইন শৃঙ্খলা সহ জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা পরিষদের মাসিক সভা, মাসিক আইন শৃঙ্খলা সভা এবং ১৫আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য  রাখেন  পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,শিক্ষা অফিসার মিনা পারভিন, দুলাই ইউনিযন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য  রাখেন  পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উক্ত কমিটি সমূহের উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা ও সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সামছুল আলম, মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম তৌফিকুল আলম পিযুষ, ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ।  

সভায় শান্তিপূর্ণ পরিবেশে মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব আসন্ন ঈদ-উল-আজহা পালনে বিভিন্ন দিক নির্দ্দেশনা দেওয়া হয়। এছাড়াও ঈদের আগে ও পরে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সহ সকলের প্রতি সজাগ থাকার আহবান জানানো হয়। এছাড়া আগামি ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও  জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি মুলক বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। সভায় সুজানগর মুক্তিযোদ্ধা কমান্ড, জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও এনজিও প্রতিনিধি সহ গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.