জাতীয় শোক দিবস পালনে সুজানগর আ’লীগের প্রস্তুুতিমূলক সভা
এম এ আলিম রিপনঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে সুজানগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় আওয়ামীলীগ দলীয় কর্যালয়ে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদের রোকন, আব্দুল জলিল বিশ্বাস, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ্ওয়ামীলীগের সহ সভাপতি সামছুল আলম, সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক ফররুখ কবির বাবু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদ্দুজ্জামান মানিক, বর্তমান পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্বাস মল্লিক, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছাত্তার প্রাং, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ভায়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।




No comments