ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নারী নির্যাতন প্রতিরোধে ক্যাম্পেইন


এম এ আলিম রিপন: সুজানগরে মাদক, জঙ্গিবাদ, যৌতুক, বাল্য-বিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধে ইমাম, কাজী, ছাত্র-ছাত্রী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে শনিবার সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রয়াত আবুল কাশেম এর নামে পৌর সদরে প্রতিষ্ঠিত আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যম্পেইন অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। 

সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীনুজ্জামান শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ এবং থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সুজানগর প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, বিআরডিবি এর সভাপতি ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য একিউএম শামছুজ্জোহা বুলবুল, বিআরডিবি’র সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ফররুক আহমেদ বাবু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু,সুজানগর পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন প্রমুখ। 

এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোছাঃ সম্পা খাতুন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী । 

No comments

Powered by Blogger.