ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে দুইদিন ব্যাপি শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত


এম এ আলিম রিপনঃ সুজানগরে মাধ্যমিক শিক্ষার মান বৃদ্ধির লক্ষে ডিজিটাল কনটেন্ট বিষয়ক শিক্ষকদের অংশগ্রহনে দুইদিন ব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপজেলা আইটিআরসিই ভবনে বুধবার থেকে শুরু হওয়া দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণের বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ ও প্রশিক্ষক ফেরদৌসী সুলতানা লিজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী। 

No comments

Powered by Blogger.