ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মাঝে অর্থের চেক প্রদান


এম এ আলিম রিপনঃ সরকারের উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের অর্থ এল, এ চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ হয়েছে। বুধবার বিকালে সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় চত্বর থেকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অনিন্দ্য মন্ডল। 

এ সময় অতিরিক্ত ভুমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ কিয়ামুদ্দিন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেক বিতরণ কালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অনিন্দ্য মন্ডল বলেন জনগণের দোড়গোড়ায় সেবা মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক কবীর মাহমুদ স্যারের নির্দেশক্রমে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের নিজ এলাকায় এসে এ চেক বিতরণ করা হচ্ছে। 

এ সময় তিনি আরো বলেন বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের স্বার্থে ক্ষতিগ্রস্থ মানুষের ক্ষতিপূরণের টাকা পেতে যেন অযথা হয়রানীর স্বীকার না হতে হয় সে বিষয়ে পাবনা জেলা প্রশাসন অঙ্গীকারাবদ্ধ।উল্লেখ্য স্থানীয় ব্যক্তিদের নিকট থেকে অধিগ্রহণকৃত ভূমি রেল লাইনের কাজে ব্যবহার করা হচ্ছে।

No comments

Powered by Blogger.