ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ফলদ বৃক্ষ মেলার সমাপনী


এম এ আলিম রিপনঃ “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এ শ্লোগানে সুজানগরে গত ২৮জুলাই রবিবার থেকে শুরু হওয়া ফলদ বৃক্ষ মেলার বুধবার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই (বুধবার) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মেলায় অংশগ্রহনকারী নার্সারি মালিকদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।


উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল , মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন ও থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম। সমাপনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, রাণীনগর ইউপি চেয়ারম্যান  জি এম তৌফিকুল আলম পিযুষ, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, মানিকহাট ইউপি চেয়ারম্যান এ এস এম আমিনুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার প্রাং,উপ সহকারী কৃষি অফিসার  জাহাঙ্গীর আলম ও নার্সারী মালিক কাজী হাসান হায়দার প্রমুখ। 

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো,সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক রায়হান আলী, আ’লীগ নেতা আব্দুল কৃদ্দুস খন্দকার, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুস ছালাম, যুগ্ন সম্পাদক আলী রেজা, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন ও উপ সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম। উল্লেখ্য এবারের মেলায় অংশগ্রহনকারী ২৩টি নার্সারি স্টলের মধ্যে পাশা নার্সারি ১ম, মোহাম্মদ আলী নার্সারি ২য় এবং  আইরিন নার্সারি ৩য় স্থান অধিকার করেন। এর আগে পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন সহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

No comments

Powered by Blogger.