ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে দুইদিন ব্যাপি কৃষকদের প্রশিক্ষণ সমাপ্ত


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিষমুক্ত ও নিরাপদ ফল উৎপাদন বিষয়ে কৃষকদের অংশগ্রহনে উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার থেকে শুরু হওয়া দুইদিন ব্যাপি এক প্রশিক্ষণ বুধবার সমাপ্ত হয়েছে । 

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী। ২য় ধাপের এ প্রশিক্ষণে সর্বমোট ৪০ জন কৃষক অংশ নেন বলে জানান উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী । 

No comments

Powered by Blogger.