সুজানগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল অন্বেষণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ
এম এ আলিম রিপনঃ সুজানগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল অন্বেষণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সুজানগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন
সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, ওসি (তদন্ত) হাদিউল ইসলাম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, দুলাই ডাঃ জহুরুল কামাল ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ,সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় এবারে সুজানগর উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন কলেজ পর্যায়ে সরকারি ডাঃ জহুরুর কামাল ডিগ্রি অনার্স কলেজ, বিদ্যালয় পর্যায়ে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মাদরাসা পর্যায়ে কুড়িপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা,কারিগরি পর্যায়ে দূর্গাপুর টেকনিক্যাল এন্ড বিজনেস কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, মাদরাসা পর্যায়ে কুড়িপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মুহাম্মদ কোরবান আলী, কারিগরি পর্যায়ে সাহিদা জলিল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ এস এম তফিজ উদ্দিন এবং কলেজ পর্যায়ে সরকারি ডাঃ জহুরুর কামাল ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এ এইচ এম কামাল, মাদরাসা পর্যায়ে সুজানগর মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সহকারী সুপার আব্দুল হক, কারিগরি পর্যায়ে সাহিদা জলিল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক নূর মোহাম্মদ রফিউল আলম ও কলেজ পর্যায়ে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের প্রভাষক সমীর কুমার সরকার এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী বিদ্যালয় পর্যায়ে সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিফাত আনজুম নাফিজা ও মাদরাসা পর্যায়ে মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার ছাত্রী তুলি খাতুন সুজানগর উপজেলার শ্রেষ্ঠত্ব হওযার গৌরব অর্জন করেন।
এছাড়া সহপাঠ কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যেও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।





No comments