ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন


এম এ আলিম রিপনঃ সুজানগরে মাদক, জঙ্গিবাদ, যৌতুক, বাল্য-বিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধে ইমাম, কাজী, ছাত্র-ছাত্রী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ক্যম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র (জাইকা) সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । 

অত্র প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল হামিদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, সুজানগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক শফিউল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস খন্দকার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ। 

এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত প্রকল্পের ইউডিএফ ইমরান আলী ।

No comments

Powered by Blogger.