সুজানগর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযান পারিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার স্থানীয় জলাশয় থেকে কচুরিপানা পরিস্কার করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির।
পরে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও পৌর সচিব গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ ও ওসি (তদন্ত) হাদিউল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, সুজানগর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী মন্ডল, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান, এন এ কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জলিল, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন, আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা খাতুন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর হাসান উদ্দিন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ।
শেষে পৌরসভার পক্ষ থেকে এ দিন ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়।র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এন এ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। “নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বের হওয়া র্যালিতে পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, ওসি (তদন্ত) হাদিউল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ র্যালীতে অংশগ্রহন করেন।
এছাড়া এদিন পৌরসভার পক্ষ থেকে মানুষকে সচেতন করার জন্য পরিস্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় । পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব জানান এ কর্মসূচির মাধ্যমে পৌরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ করা সহ পৌরসভার সকল স্থান পরিস্কার পরিচ্ছন্ন করা হবে।






No comments