সুজানগর পৌরসভার উদ্যোগে দরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
এম এ আলিম রিপনঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুজানগর পৌরসভার অর্ন্তগত দরিদ্র ব্যক্তিদের মধ্যে সরকারি বরাদ্ধকৃত ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সুজানগর এন এ কলেজ মাঠ চত্বরে বৃহস্পতিবার সকালে সরকারি বরাদ্ধকৃত ভিজিএফ’এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা- ২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির ও সুজানগর পৌরসভার মেয়র আলহাজ আব্দুল ওহাব।
এ সময় সুজানগর এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, পৌর সচিব গোলাম নবী, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, পৌরসভার কঞ্জারভেন্সি ইন্সপেক্টর হাসান উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুজানগর পৌরসভা সুত্রে জানা যায় এবারের পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পৌরসভার অর্ন্তগত ৪৬২৬ জন দরিদ্র ব্যক্তিদের মধ্যে সরকারি বরাদ্ধকৃত ভিজিএফ’র এ চাল বিতরণ করা হয়।




No comments