বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন সাহসী এক নারী - উপজেলা চেয়ারম্যান শাহীন
এম এ আলিম রিপনঃ স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পর্দার অন্তরালে থাকা সাহসী এক নারী ছিলেন বলে উল্লেখ করেছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বিল ক্ষেতুপাড়ায় “তথ্য আপা’ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় এবং জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো জানান বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী না, ছিলেন সহকর্মী,বন্ধু।
শেখ মুজিবুর রহমানের দীর্ঘ এক যুগের জেলজীবনে একদিকে যেমন পরিবারকে সামলেছেন, ঠিক তেমনি সে সময়ে দলকে সামলানোর দায়িত্বও ছিল তাঁর কাঁধে। তিনি কখনো সামনে আসেননি, পর্দার আড়ালে থেকেই তাঁর কাজ সম্পাদন করে গেছেন।
সুজানগর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরজানা কাউছারের সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আসমানী খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বেঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম আমিনুল ইসলাম ও নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার সুজানগর উপজেলা সংগঠক জহুরুল হক,মাঠ সমন্বয়কারী আব্দুল মতিন ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু।
উল্লেখ্য ১৯৩০ সালের ০৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সঙ্গে তিনিও মির্মমভাবে প্রাণ হারান। বাংলাদেশের ইতিহাসের অসীম সাহসী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম আগস্টে এবং আগস্টেই তাঁর রক্তাক্ত বিদায়ের ঘটনা ঘটে ।




No comments