ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর থানা পুলিশের মাঝে কামরুজ্জামান উজ্জলের পিপিই প্রদান


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যেন সুজানগর থানা পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তারা লকডাউন কার্যকর করতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করা, মানুষ ও যান চলাচল বন্ধে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে।

পাশাপাশি জরুরী প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের বাড়িতে চলে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। জনসমাগম ও যান চলাচল রোধে পুলিশ সদস্যরা মাঠে টহল দিচ্ছেন। এ ছাড়া খুব বেশি প্রয়োজন না হলে ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে জনসাধারণকে। মানুষকে ঘরে রাখতে চালিয়ে যাচ্ছে পুলিশ সর্বাত্বক প্রচেষ্টা ।  

করোনা আতংকের মধ্যেও জিবনের ঝুঁকি নিয়ে পুলিশ সেবামূলক এ সকল কাজের সাথে জড়িত থাকলেও তাদের নেই পর্যাপ্ত পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই)। আর তাইতো সুজানগর থানা পুলিশের স্বাস্থ্য সুরক্ষার জন্য আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জলের পক্ষ্য থেকে প্রদান করা হয়েছে পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই)। বৃহস্পতিবার সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজার নিকট কামরুজ্জামান উজ্জলের পক্ষে পিপিই প্রদান করেন সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি সরদার রাজু আহমেদ।   

এ সময় থানা পুলিশকে পিপিই প্রদান করায় কামরুজ্জামান উজ্জলকে ধন্যবাদ জানান  ওসি বদরুদ্দোজা।  মুঠোফোনে এ প্রতিনিধিকে আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ও সুজানগরের কৃতি সন্তান কামরুজ্জামান উজ্জল বলেন  দেশের এই ক্রান্তিলগ্নে করোনাভাইরাস প্রতিরোধে ডাক্তারের পাশাপাশি পুলিশ সদস্যরাও  জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন । তাই  তাদের দিকটাও খেয়াল করা  খুব  জরুরী। এ কারণেই তাদের পাশে দাঁড়িয়েছি। 

No comments

Powered by Blogger.