কর্মহীন অসহায় মানুষদের পাশে চর দুলাই যুব সমাজ
এম এ আলিম রিপনঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন অসহায় মানুষদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে উপার্জন না থাকায় অসহায় অবস্থায় রয়েছে এমন ২৫০টি শ্রমজীবী, খেটে খাওয়া, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সুজানগর উপজেলার চর দুলাই যুব সমাজ।
শুক্রবার (০১ মে) অসহায় কর্মহীন মানুষদের মাঝে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণ, ছোলা, সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী। বিতরণকালে এ সময় চরদুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও স্থানীয় আওয়ামীলীগ নেতা ইকবাল বাহার, চরদুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান আলী, সমাজ সেবক টিপু সুলতান, আব্দুল মতিন ,আব্দুর রহিম, শহিদ মাষ্টার, আসাদ, রেজাউল করিম রিজু, যুবলীগ নেতা আমিনুল ইসলাম মহন ও ছাত্রলীগ নেতা আইয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে চরদুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও স্থানীয় আওয়ামীলীগ নেতা ইকবাল বাহার বলেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষ এখন বাইরে আসছেন না। এতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। আর এই দুঃসময়ে এলাকার অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। তাই চরদুলাই যুব সমাজের পক্ষ থেকে এ সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি বলেন আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায়দের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় তিনি দেশের এই ক্রান্তি লগ্নে জনসাধারণকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেন। এবং সকলকে স্বাস্থ্য সচেতনতা মেনে সতর্কতার সঙ্গে করোনা ভাইরাস রোধ করার পাশাপাশি সরকারি নির্দেশ মেনে যার যার বাসায় অবস্থান করে এবং দূরত্ব মেনে চলার আহ্বান জানান।
উল্লেখ্য উপরোক্ত ব্যক্তিগণ ও চরদুলাই গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী আবু সাইদ, সেলিম রেজা, কুয়েত প্রবাসী হাবিল বিশ্বাস সহ স্থানীয় গ্রামের যুব সমাজের অর্থায়নে অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষ পড়েছে খাদ্য সংকটে। ঠিক সেই মুহূর্তে অসহায় মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় চর দুলাই যুব সমাজের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুজানগরের সর্বস্তরের জনগন।





No comments