ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

করোনা ঝুঁকি নিয়েই নিত্যদিন কাজ করছে পাবনার তৃণমূলের জনপ্রতিনিধি, সচিব ও গ্রাম পুলিশেরা


এম এ আলিম রিপনঃ পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ছাড়াই এই করোনা আতংকের মধ্যে জিবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন পাবনার সকল ইউনিয়ন পরিষদের তৃণমূলের জনপ্রতিনিধি, সচিব, গ্রাম পুলিশেরা। 

ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনায় ঝুঁকি নিয়ে যারা কাজ করবেন তাদের পুরষ্কৃত করাসহ স্বাস্থ্যবীমা প্রদানের ঘোষনা দিয়েছেন। এমতাবস্থায় পাবনার সকল ইউনিয়ন পরিষদ সচিব, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ তাদেরকে পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা সহ সরকারের কাছে স্বাস্থ্যবীমা এর আওতায় আনার দাবি জানানো হয়েছে।

জানা যায়, পাবনা জেলায় ৭৪টি ইউনিয়ন পরিষদ সচিব, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এই দূর্যোগ কালীন মুহুর্তে ঝুঁকি নিয়ে দুঃস্থ, অসহায়, দিনমজুর ও উপকার ভোগীদের তালিকা করে মন্ত্রনালয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সকল প্রকার দাপ্তরিক কার্য রির্পোট রির্টান প্রেরণ, জরুরী ত্রাণ কার্যক্রম, ভিজিএফ, ভিজিডি, জিআর, জেলেদের বিশেষ ভিজিএফ চাল উত্তোলন, গুদামজাতকরণ, ইউনিয়ন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, প্রবাসীদের তালিকা, হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা, মাইকিং, জনগনকে সচেতন করাসহ সকল কাজ সুষ্ঠভাবে বাস্তবায়ন করছে।

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদের সচিব আসাদুজ্জামান জানান, আমরা এই করোনা ভাইরাসের মধ্যে নিত্যদিন অফিস করে জনগনের দ্বারে দ্বারে সেবা প্রদান করে যাচ্ছি। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৮ ধারা মোতাবেক ইউনিয়নকে প্রশাসনিক একাংশ ঘোষনা করা হয়েছে এবং প্রশাসনে সকল কাজ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। তাই অন্যান্যের মতো আমাদেরও স্বাস্থ্যবীমা ঘোষনার দাবি জানাচ্ছি।
 
এ বিষয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক ও আতাইকুলা ইউপি সচিব হাফিজুর রহমান জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সরকারের বিভিন্ন দপ্তরের অধিকাংশ কর্মকর্তা, কর্মচারী ছুটি ভোগ করছেন। কোন প্রকার ছুটি ভোগ না করে করোনা ভাইরাস মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে তৃণমূলে জনগনের সব ধরনের সেবা প্রদান করে যাচ্ছি। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার করোনায় ঝুঁকি নিয়ে যারা কাজ করবেন তাদের পুরষ্কৃত করাসহ স্বাস্থ্যবীমা প্রদানের ঘোষনা দিয়েছেন। আমরাও ঝুঁকি নিয়ে কাজ করছি। এমতাবস্থায় ইউনিয়ন পরিষদ সচিব, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশদের স্বাস্থ্যবীমার আওতায় আনার দাবি জানাচ্ছি।

পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান বর্তমানে সপ্তাহের প্রতিটি দিনই করোনা আতংকের মধ্যে জিবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব ও গ্রাম পুলিশদের প্রতি সরকারের বিশেষ  নজর দেবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

No comments

Powered by Blogger.