ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

করোনায় অভুক্ত কুকুরদের খাবার দিয়ে যাচ্ছেন সাতবাড়ীয়ার বিপুল


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার সাতবাড়ীয়া বাজার চত্বর এলাকা।  কিছু অভুক্ত কুকুরের  ঘেউ ঘেউ শব্দে যেন প্রকাশ পাচ্ছে ক্ষুধার আর্তনাত। অনেক পথচারীর দিকে চেয়ে থাকে খাবারের প্রত্যাশায়। কেউ কুকুরদের আর্তনাদ না বুঝলেও বুঝলেন সাতবাড়ীয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক এস এম সাইফুল আলম বিপুল। কিছু শুকনা খাবার নিয়ে এগিয়ে আসেন তিনি। তারপর থেকেই তিনি যখনই স্থানীয় বাজার চত্বর এলাকায় যান  তখনই কুকুরগুলো তাকে ঘেরাও করে  খাবারের প্রত্যাশায়। এ সময় তিনিও  নিজ টাকায় দোকান থেকে শুকনা খাবার কিনে গত এক মাস ধরে নিত্যদিন  খাবার খাওয়াচ্ছেন কুকুরদের। 


এ ব্যাপারে সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলমের পুত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা এস এম সাইফুল আলম বিপুল বলেন করোনার সংক্রমণরোধে সাতবাড়ীয়ায় চলছে লকডাউন। বন্ধ রয়েছে সব ধরণের রেস্তোরা ও খাবার দোকান। এলাকার এ কুকুরগুলো  ওই সব  হোটেল রেস্তোরার অবশিষ্ট খাবার খেয়ে  বেঁচে থাকতো। কিন্তু  হোটেলগুলো  বন্ধ থাকায় খাবার সংকটে রয়েছে কুকুরগুলো। সেখান থেকে চিন্তা করেই অভুক্ত কুকুরদের প্রতিদিন শুকনা খাবারের ব্যবস্থা রাখছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে কুকুরদের খাওয়ানোর দায়িত্ব পালন করে যাবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বহী অফিসার (অতি:দা:) আসিফ আনাম সিদ্দিকী বলেন বিষয়টি অবশ্যই ইতিবাচক। এখান থেকে অনেকেই  অনুপ্রাণিত হবে।  এবং এই সংকটময় পরিস্থিতিতে বিপুলের মত এভাবে  সবাই যার যার  স্থান থেকে এগিয়ে এলে পশু-পাখিরা  আর ক্ষধার্ত থাকবেনা।

উল্লেখ্য ব্যক্তি জীবনে বিপুল তার কর্মের পাশাপাশি দেশের এই ক্রান্তি কালে করোনা মোকাবেলায় সচেতনতা মূলকভাবে হাট-বাজারে  জন সাধারণের হাত ধোয়ার ব্যবস্থা, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতমূলক লিফলেট বিতরণ , মাস্ক, হ্যান্ড স্যানাটাজার বিতরণের পাশাপাশি যারা করোনা আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না, তাদেরকেও নিজের জীবনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দিচ্ছেন কর্মহীন দুস্থ ও আসহায়দের মাঝে তার সাধ্য অনুযায়ী বিনামূল্যে খাদ্য সামগ্রী। 

No comments

Powered by Blogger.