ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন জায়দুল হক জনি


এম এ আলিম রিপনঃ তিনি প্রশাসনের কোন বড় কর্মকর্তা, এমপি, মন্ত্রী বা কোন জনপ্রতিনিধি নন। আবার নেই তার কোটি কোটি টাকাও। সুজানগর পৌরসভার তিন নং ওয়ার্ডের ভবানীপুর কাঁচারীপাড়া এলাকার বাসিন্দা  বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জায়দুল হক জনি। মানব সেবায় স্বেচ্ছায় এগিয়ে এসেছেন তিনি। এবং করোনায় ঘরে  থাকা কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন ।  


সুজানগর পৌরসভার  তিন নং ওয়ার্ডের প্রায় ১০০টি পরিবারের হাতে তার ব্যক্তিগত উদ্যোগে তুলে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী। সোমবার (০৪ মে) অসহায়দের মাঝে  এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। 

এ সময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা  যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল চাল, তেল, ডাল সহ অন্যান্য সামগ্রী।  

খাদ্য সামগ্রী বিতরণকালে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফার  পুত্র ও  বিশিষ্ট সমাজ সেবক জায়দুল হক জনি বলেন, আল্লাহ তৌফিক এবং সুযোগ দেওয়ায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। 

খাদ্য সামগ্রী  বিতরণকালে  প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন জায়দুল হক জনির এ ধরণের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি জনির মত  সমাজের সকল বিত্তবান যাদের সুযোগ রয়েছে এই দূর্যোগের সময় তাদেরকে নিজ নিজ এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

No comments

Powered by Blogger.