ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

হেমরাজপুর সূর্য্য তরুণ পাঠাগারের খাদ্য সহায়তা পেলো অসহায় মানুষেরা


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের সংক্রমণ হতে রক্ষা পেতে সবাই গৃহবন্দি। বন্ধ হয়ে গেছে নিম্ন মানুষের আয়।  এসব মান্ষু গুলো যারা দিন আনে দিন খাই তাদের বেহাল দশা। কেউ অর্ধবেলা খেয়ে কেউ বা সারাদিন না খেয়ে কোনরকমে জীবন যাপন করছে। 

এদিকে কিছু নিম্ন মধ্যবিত্ত লোকলজ্জায় অভাবের কথা বলতেও পারছেনা ধুকে ধুকে মরছেন। সরকার যথাসাধ্য  চেষ্টা করছে তাদের পাশে থাকার। কিন্তু প্রান্তিক পর্যায় সকল মান্ষুকে সাহায্য করা সরকারের একার পক্ষে সম্ভব না। তাই করোনার কর্মহীন দরিদ্র মানুষদের পাশে সহায়তার হাত বাড়ালেন সুজানগর উপজেলার হেমরাজপুর সূর্য্য তরুণ পাঠাগার। সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  শাহীনুজ্জামান শাহীনের অর্থায়নে ও সূর্য্য তরুণ পাঠাগারের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

সোমবার (০৪ মে) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। এ সময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, হেমরাজপুর সূর্য্য তরুণ পাঠাগারের সভাপতি ও স্থানীয় আওয়ামীলীগ নেতা জাকির হোসেন পলাশ,সুজানগর উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু, সূর্য্য তরুণ পাঠাগারের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শিমুল ও কার্যকারী সদস্য ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বিতরণকালে হেমরাজপুর সূর্য্য তরুণ পাঠাগারের সভাপতি ও স্থানীয় আওয়ামীলীগ নেতা জাকির হোসেন পলাশ বলেন  মহামারী এ দূর্যোগে নিম্ন আয়ের মানুষের কষ্টের কথা ভেবে তাদেরপাশে দাঁড়ানো। এবং ত্রাণ বিতরণ কার্যক্রমের এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন  উপজেলার বিত্তবান সকলকে এই দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।

No comments

Powered by Blogger.