অসহায় মানুষেরা পেলো এমপি ফিরোজ কবিরের খাদ্য সহায়তা
এম এ আলিম রিপনঃ পাবনা-২ আসনের কর্মহীন অসহায় মানুষদের মুখে একটু হাসি দেখতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমপি আহমেদ ফিরোজ কবির। জীবনের ঝুঁকি নিয়ে তিনি গ্রাম থেকে গ্রাম ছুটে বেড়াচ্ছেন। তাঁর ব্যবহৃত মোবাইল নাম্বারটিও চালু রেখেছেন। যাতে সবাই সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন। কারণ এই মূহুর্তে মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আনন্দটা যে বিশাল। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাটা তিনি কর্তব্য মনে করেন। জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হতে পারাটাও আল্লাহর বিশেষ রহমত মনে করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
স্থানীয় এলাকাবাসী জানায়, পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির ঢাকা থেকে নিজ এলাকায় ছুটে এসে করোনা ভাইরাসের এই সময়েও বাড়ীতে বসে নেই। জিবনের ঝুঁকি জেনেও বাজারে বাজারে সহ যাচ্ছেন পাবনা-২ আসনের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। মানুষের খবর নিচ্ছেন। উদ্যোগ নিচ্ছেন অভাবী মানুষের বাড়ী বাড়ী ত্রাণ দেওয়ার।
ওদিকে মানুষকে নিজে হ্যান্ডসেনিটাইজার সাবান ও মাস্কও দিয়েছেন ব্যবহারের জন্য। কারণ মানুষকে সুখে রাখার বিষয়টি সর্বাধিক গুরুত্বপুর্ণ বলে মনে করছেন তিনি। এরই ধারাবাহিকতায় সোমবার (০৪ মে) করোনা দূর্যোগে পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির তার নিজস্ব অর্থায়নে নির্বাচনী এলাকার সাগরকান্দি, নাজিরগঞ্জ, মানিকহাট, হাটখালী ও সাতবাড়ীয়া ইউনিয়নের নেতাকর্মীদের মাধ্যমে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
এদিন সাগরকান্দিতে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি ফিরোজ কবির। এসময় সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধরী, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম সামছুল আলম সহ উপজেলা, প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগ এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
বিতরণকালে এমপি ফিরোজ কবির বলেন, মানুষকে ভালবাসার মধ্যে দিয়েই সকল আনন্দ পাওয়া যায়। এজন্য মানুষের বিপদের মূহুর্তে সাধ্যমত সহযোগিতা করছি। যে কেউ আমার থেকে সহযোগিতা চাইলে আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। ইনশাআল্লাহ যে কোনো দুর্যোগ সময়ে জনগণের পাশে আছি এবং থাকবো। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সরকারের পাশাপাশি তার ব্যক্তিগত উদ্যোগে পাবনা-২ আসনের অসহায় মানুষদের মাঝে তার এ খাদ্যসাগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এছাড়া তিনি করোনা ভাইরাস দূর্যোগ মুর্হূতে সকলকে গণজমায়েত পরিহার, সামাজিক দূরুত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলা, সরকারি নির্দেশ মেনে চলা, হোম কোয়ারাইন্টাই মেনে চলা সহ বিভিন্ন বিধি মেনে চলার প্রতি আহ্বান জানান।





No comments