চরতারাপুরের নিম্নআয়ের মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের প্রার্দুভাবে ঘরে থাকা পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের অসহায় দুস্থ ও নিম্নআয়ের কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সরকারি ত্রাণ সামগ্রী এবং শিশুদের খাদ্য (গুড়ো দুধ) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় ইউপি কার্যালয় চত্বরে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার নিশীথ কুমার বিশ্বাস ও ইউপি সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার সরকারি যে ত্রাণ বা সহায়তা এসেছে তা আমরা সকলকে নিয়ে যথাযথ ভাবে স্বচ্ছতার সাথে কর্মহীন মানুষদের মধ্যে বিতরণ করে যাচ্ছি। এ সময় জনসাধারণকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে করোনা মোকাবিলায় ঘরে থাকার প্রতিও আহ্বান জানান তিনি।
চরতারাপুর ইউপি সচিব আসাদুজ্জামান জানান বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপহার সরকারি ত্রাণ সহায়তার অংশ হিসাবে ইউনিয়নের ৪৩০ টি অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল এবং ৫০ জন শিশুর জন্য শিশু খাদ্য (গুড়ো দুধ) বিতরণ করা হয়।




No comments