ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

কর্মহারা অসহায় মানুষদের পাশে আহমেদ তফিজ উদ্দিন ও আবুল কাশেম স্মৃতি পরিষদ


এম এ আলিম রিপনঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ও  খাদ্য সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি সুজানগরের কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়ালো  পাবনা-২ আসনের সাবেক এমপি  প্রয়াত আহমেদ তফিজ উদ্দিন এবং সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল কাশেমের নামে প্রতিষ্ঠিত আহমেদ তফিজ উদ্দিন ও আবুল কাশেম স্মৃতি পরিষদ। 

বুধবার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের পাঁচ শতাধিক কর্মহীন অসহায় মানুষদের মাঝে আহমেদ তফিজ উদ্দিন ও আবুল কাশেম স্মৃতি পরিষদের উদ্যোগে ও উক্ত পরিষদের সভাপতি টিপু মুন্সির অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন সকালে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন  প্রয়াত আহমেদ তফিজ উদ্দিনের পুত্র পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির ও প্রয়াত আবুল কাশেমের পুত্র সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

এ সময় আহমেদ তফিজ উদ্দিন ও আবুল কাশে স্মৃতি পরিষদের সভাপতি টিপু মুন্সি, নাজিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাল খলিফা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকালে আহমেদ তফিজ উদ্দিন ও আবুল কাশে স্মৃতি পরিষদের সভাপতি টিপু মুন্সি এই সংকট মোকাবেলায় সাধ্য অনুযায়ী দুস্থ সকল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আশ্বাস দিয়ে বলেন যতদিন এই দূর্যোগ থাকবে ততদিনই খাদ্য সামগ্রী বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে।  

এ সময় পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন করোনা ভাইরাসের কারণে কাউকে ভয় বা আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারের আদেশ মেনে  চলার আহ্বান জানান। পাশাপাশি অকারণে কাউকে বাড়ির বাইরে না আসা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, বেশী করে পানি পান করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শও প্রদান করেন। এবং সমাজের  বিত্তবান মানুষদের কর্মহীন অসহায় মানুষদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেবারও আহ্বানও জানান তারা।

No comments

Powered by Blogger.