ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সরকারী খাদ্য সহায়তা পেলো নাজিরগঞ্জের অসহায় মানুষেরা


এম এ আলিম রিপনঃ নাজিরগঞ্জে করোনায় ঘরে থাকা কর্মহীন, দিনমজুর ও দুঃস্থ পরিবারদের মাঝে সরকারী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার সামাজিক দূরত্ব বজায় রেখে নাজিরগঞ্জ অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনিুজ্জামান শাহীন। এ সময় অন্যান্যদের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সেলিম রেজা, নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মেছের আলী মন্ডল, ইউপি সচিব  রাকিবুল হাসান রাকিব, ইউপি সদস্য টিপু মুন্সি, নাজিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাল খলিফা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। 

খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধনকালে পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির ও সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনিুজ্জামান শাহীন বলেন, করোনা মোকাবিলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। সরকারের দেওয়া নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। দেশে খাদ্য সংকট নাই। পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ আছে। দেশের এই সংকটময় মুহুর্তে ঘরবন্দি মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। কোন মানুষ না খেয়ে থাকবে না বলেও জানান তারা।

No comments

Powered by Blogger.