সুজানগরে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগরে এক প্রীতি ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে। ঐতিহ্যবাহী ত্রিরত্ন ক্লাবের উদ্যোগে রবিবার (২৪ নভেম্বর) রাতে এ প্রীতি ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
স্থানীয় অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার মাঠ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি(তদন্ত) হাদিউল ইসলাম ও উপজেলা প্রকৌশলী আবুল হাশেম। অনুষ্ঠানে ত্রিরত্ন ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দায়েন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহিম সাচ্চু, পৌর আওয়ামীলীগ নেতা মেহেদী মাসুদ ও আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রীতি এ ব্যাডমিন্টন খেলায় পাবনা ও চুয়াডাঙ্গা জেলা দল অংশগ্রহন করেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।





No comments