ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে কদর বেড়েছে নতুন পেঁয়াজ ফুলের


এম এ আলিম রিপনঃ বর্তমানে পেঁয়াজের দাম বেশি হওয়ায় সুজানগরে কদর বেড়েছে নতুন মূলকাটা পেঁয়াজ ফুলের। বর্তমানে সুজানগর উপজেলার বিভিন্ন হাট-বাজারে এই নতুন মূলকাটা পেঁয়াজের ফুল বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০টাকা কেজি দরে । 

রবিবার (২৪ নভেম্বর) সুজানগরের সবচেয়ে বড় পেঁয়াজের হাট পৌর হাটে গিয়ে দেখা যায় গত কয়েকদিন আগেও কিছুটা কম দামে বিক্রি হলেও রবিবারের হাটে নতুন মূলকাটা পেঁয়াজ মানভেদে ৬০০০ থেকে ৬৫০০ টাকায় এবং পুরাতর পেঁয়াজ ৯০০০ থেকে ৯৫০০ টাকায় ক্রয় বিক্রয় করছেন ক্রেতা ও বিক্রেতারা। আর এ কারণে চাহিদা বেড়েছে নতুন পেঁয়াজ ফুলের। ব্যাপক চাহিদা থাকায় ব্যবসায়ীরা মাঠে গিয়েই কৃষকদের কাছ থেকে কিনছেন  এই পেঁয়াজ ফুল । 

উপজেলার ভাঁয়না ইউনিয়নের গোপালপুর গ্রামের মোনায়েম নামক এক ব্যক্তি বলেন আগে এই পেঁয়াজের ফুল মানুষ ফেলে দিত । আর বর্তমানে এই পেঁয়াজের ফুলই আমাদের কিনে খেতে হচ্ছে ১৫০ টাকা কেজি করে । এছাড়া পেঁয়াজের পাতা বিক্রি হচ্ছে ৪০ তেকে ৫০ টাকা কেজি দরে। বর্তমানে পেঁয়াজের মূল্য বেশি থাকায় দরিদ্র ও মধ্যেবৃত্ত পরিবারের মানুষেরা এবং বিভিন্ন খাবার হোটেলে পেঁয়াজের বিকল্প হিসাবে এই পেঁয়াজ ফুল কিনে চাহিদা মেটাচ্ছেন বলে জানান সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী । 

এবারে পুরাতন পেঁয়াজের চেয়ে নতুন মূলকাটা এ পেঁয়াজের ফুল উচ্চ বিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষই বেশি ক্রয় করছেন বলে জানান সুজানগর বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী আব্দুস সোবাহান। সুজানগর জিরো পয়েন্ট মোড়ের কাঁচা বাজার ব্যবসায়ী মো.একেন  হোসেন বলেন বর্তমানে পুরাতন পেঁয়াজ ২৩০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়ায় নতুন মূলকাটা পেঁয়াজের এ ফুলও বিক্রি হচ্ছে বেশি দামে। 

উপজেলার চরপাড়া গ্রামের কৃষক রফিক হোসেন বলেন এবারে নতুন পেঁয়াজের ফুল বিক্রি করে আর্থিকভাবে বেশ লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন । সুজানগর উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখাযায় কৃষকদের কাছ থেকে মাঠে গিয়েই পেঁয়াজ ফুল কিনছেন ব্যবসায়ীরা । 

উপজেলার পদ্মার চরের মাঠে পেঁয়াজ ফুল কিনতে আসা ব্যবসায়ী মোফাজ্জল হোসেন বলেন এবারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় ফুলের ব্যাপক চাহিদা থাকায় আমরা বাজারে বসে এই পেঁয়াজ ফুল কিনতে পারিনা তার আগেই পথের মধ্যে অন্যরা কিনে নেয় তাই সরাসরি মাঠে এসেই আমাদের কৃষকদের কাছ থেকে এই পেঁয়াজের ফুল কিনতে হচ্ছে । আর এই ফুল আমরা কিনে ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্রি করে থাকি । 

এ বিষয়ে সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার জানান নতুন মূলকাটা এই পেঁয়াজ ফুলের চাহিদা থাকায় দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসায়ীরা এটি বিক্রি করছেন। উল্লেখ্য সুজানগর উপজেলার বিভিন্ন হাট-বাজারে গত বছরেও যেখানে নতুন এই নতুন মূলকাটা পেঁয়াজের ফুল বিক্রি হয়েছিল ৪০ থেকে ৫০টাকা কেজি দরে এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হয়েছেল  ১৫ থেকে ২০টাকা কেজি দরে কিন্তু এবারে নতুন এই মূলকাটা পেঁয়াজের ফুল বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ কেজি দরে এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি দরে।

No comments

Powered by Blogger.