সুজানগরের ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে শীতের পোষাক বেচাকেনা
এম এ আলিম রিপনঃ সুজানগর শীতের আমেজ শুরু হওয়ায় অভিজাত সকল বস্ত্র বিতানগুলোর পাশাপাশি সুজানগর উপজেলার বিভিন্ন হাট বাজারের ফুটপাতের দোকানগুলোতে পুরাতন শীতের পোষাক কিনতে ভিড় বেড়েছে মানুষের।
ফুটপাতে এ সকল দোকান গুলোতে দিনের বেলায় বেশিরভাগ দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের ভিড় দেখা গেলেও রাতের বেলাতে এ সকল দোকানগুগোলোতে চাকুরীজিবী সহ বিভিন্ন শ্রেণীর মানুষদেরই পুরাতন পোষাক কিনতে দেখা যায়।
সোমবার (২৫ নভেম্বর) পুরাতন শীতের পোষাক কিনতে আসা চর ভবানীপুর গ্রামের কৃষক আফাজ উদ্দিন বলেন আমরা গরিব মানুষ, বেশি দাম দিয়ে শীতের পোষাক কিনতে না পারায় ফুটপাতের এ সকল দোকানগুলো থেকে অল্প দামে পরিবারের সবার জন্য শীতের পোষাক কিনেছি।
সুজানগর পৌর বাজারের ফুটপাত থেকে গত রবিবার রাতে পুরাতন কাপড় কিনতে আসা নাম প্রকাশ না করার শর্তে সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ও ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অপর এক শিক্ষক বলেন কম টাকায় এ সকল দোকানে ভাল শীতের পোষাক পাওয়া যায় তাই প্রায় প্রতি বছরই এ সকল ফুটপাতের দোকান গুলো থেকে তারা এ শীতের পোষাক কিনে থাকি। আর দিনের বেলায় এ সকল দোকানে আসতে একটু লজ্জা লাগে তাই রাতের বেলাতে এসে কিনে থাকি।
ফুটপাতের পুরতান শীতের পোষাক বিক্রেতা আব্দুল মজিদ বলেন সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে ৫’শত টাকা পর্যন্ত বিভিন্ন দামে তারা এ শীতের পোষাক বিক্রি করে থাকেন মানুষদের কাছে। অপর আরেক ব্যবসায়ী রাজীব হোসেন জানান তারা পুরাতন এ পোষাক সরাসরি চট্রগ্রাম থেকে কিনে এনে বিক্রি করে থাকেন, আবার অনেক ব্যবসায়ী পাবনা থেকেও এনে বিক্রি করে থাকেন ।আর শীত যতদিন থাকবে ততদিনই তারা এ শীতের পোষাক বিক্রি করবেন বলে জানান।




No comments